অস্ট্রেলিয়া

আল রোজ শরণার্থী শিবির ছাড়ার প্রায় দুই সপ্তাহ পর মেলবোর্ন ও সিডনিতে পৌঁছাতে শুরু করেছে নারী ও শিশুরা। সন্ত্রাসবাদের অভিযোগে তদন্ত চালাচ্ছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।

সিরিয়া থেকে ফেরা আইএস-সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা অস্ট্রেলিয়ায় পৌঁছেই গ্রেপ্তার

  • 9:13 pm - May 07, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
সিরিয়া থেকে ফেরা আইএস-সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা অস্ট্রেলিয়ায় পৌঁছেই গ্রেপ্তার। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ৭ মে- অস্ট্রেলিয়ায় পৌঁছাতে শুরু করেছে সিরিয়ার শরণার্থী শিবিরে আটকে থাকা ইসলামিক স্টেট (আইএস)–সংশ্লিষ্ট নারী ও শিশুরা। প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল রোজ শরণার্থী শিবির ছাড়ার পর তারা ধাপে ধাপে দেশে ফিরছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি দল মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছায়। একই সময় আরেক নারী ও তার সন্তান সিডনিতে অবতরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সিডনিতে অবতরণ করা নারী ও তার সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের দপ্তরে নেওয়া হয়েছে। দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে তারা সিরিয়ার শরণার্থী শিবিরে আটক ছিলেন।

এই নারীদের অনেককে পশ্চিমা গণমাধ্যমে “আইএসআইএস ব্রাইড” বলা হয়। তারা ইসলামিক স্টেটের উত্থানের সময় সিরিয়ায় গিয়েছিলেন এবং ২০১৯ সালে আইএসের তথাকথিত “খিলাফত” পতনের পর সেখানে আটকা পড়ে যান

অস্ট্রেলিয়ার ১৩ নাগরিক (চার নারী ও নয় শিশু) গত ২৪ এপ্রিল আল রোজ শিবির ত্যাগ করেন। পরে তারা সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থান করছিলেন বলে জানা গেছে। সেখান থেকেই এই সপ্তাহে অস্ট্রেলিয়ায় ফেরার ফ্লাইট বুক করা হয়।

তবে বিষয়টি অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের জন্য রাজনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার দীর্ঘদিন ধরে জানিয়েছে, আইএস-সংশ্লিষ্ট এসব পরিবারকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP) ইতোমধ্যে সতর্ক করেছে, দেশে ফেরার পর কয়েকজন নারীকে গ্রেপ্তার করা হতে পারে। এএফপি কমিশনার ক্রিসি ব্যারেট জানিয়েছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অপরাধ, নিষিদ্ধ এলাকায় অবস্থান এবং মানবতাবিরোধী অপরাধ—যেমন দাস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হতে পারে।

তিনি আরও বলেন, কিছু নারীর বিরুদ্ধে তদন্ত দেশে ফেরার পরও চলবে। বর্তমানে সিরিয়ার আল রোজ শিবিরে আরও ২১ জন অস্ট্রেলিয়ান নাগরিক অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে দোহা বিমানবন্দরে অস্ট্রেলিয়াগামী ফ্লাইটে ওঠার আগে কয়েকজন নারী এবিসি নিউজকে বলেন, তারা শুধু তাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ চান। এক নারী বলেন, “সিরিয়ায় আমাদের সন্তানদের জীবন ছিল নরকের মতো।”

অস্ট্রেলিয়ার ইসলামোফোবিয়া প্রতিরোধবিষয়ক বিশেষ দূত আফতাব মালিক বলেন, এই পরিবারগুলোর প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি “চ্যালেঞ্জিং পরিস্থিতি” তৈরি করেছে।

তিনি সবাইকে আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে বলেন, মুসলিম অস্ট্রেলিয়ানদের যেন অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা না হয়।

তার ভাষায়, “আমাদের সহানুভূতি থাকা উচিত সেই শিশুদের প্রতি, যারা ভয়াবহ পরিস্থিতির মধ্যে জন্ম নিয়েছে এবং দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে বড় হয়েছে।’

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au