বাংলাদেশ

প্রেসক্লাবে সাংবাদিকদের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পুনর্বহাল, মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক নির্যাতনের বিচার দাবি

  • 5:05 pm - May 08, 2026
  • পঠিত হয়েছে:২৫৯ বার
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের মানববন্ধন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মে- জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ পুনর্বহাল, প্রায় তিন শতাধিক সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাব-এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে ষড়যন্ত্রমূলকভাবে নোটিশ টানিয়ে জাতীয় প্রেসক্লাবের প্রায় ২০০ স্থায়ী সদস্যের সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়েছে। অথচ স্থায়ী সদস্যের সদস্যপদ স্থগিত করার কোনো সাংগঠনিক ও গঠনতান্ত্রিক বিধান নেই বলে দাবি করেন তারা। পাশাপাশি সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি, প্রেসক্লাবে প্রবেশে বাধা এবং লাঞ্ছিত করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।

সাংবাদিকদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা। ছবিঃ সংগৃহীত

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব শেখ জালাল, জাকির হোসেন ইমন, আশরাফ আলী, সাজেদা হক, সোহেলী পারভীন এবং তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অনির্বাচিত কমিটি একটি গণতান্ত্রিক সরকারের আমলে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। তারা সরকারের নাম ব্যবহার করে সাংবাদিকদের দমন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন। এছাড়া ড. মুহাম্মদ ইউনূস সরকারের আমলে গণমাধ্যমে নৈরাজ্য সৃষ্টি, মিডিয়া হাউজে অগ্নিসংযোগ, সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।

বক্তারা আরো ক্ষোভ প্রকাশ করে বলেন সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে তালা টাঙিয়ে দেয়া হয়েছে। সাংবাদিক ইউনিয়নের অফিস প্রায় দেড় বছর যাবত বন্ধ করে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে তিন হাজারের বেশি সাংবাদিকের সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ করে রাখা হয়েছে। গণতান্ত্রিক সরকার এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে এর মধ্য দিয়ে গণমাধ্যমকে দমনের প্রচেষ্টা চালানো হয়েছে। বক্তারা অবিলম্বে সাংবাদিক ইউনিয়নের কার্যালয় খুলে দেয়ার ও  দাবি জানান।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au