বিশ্ব

হরমুজে ফের ইরান-যুক্তরাষ্ট্রের সংঘর্ষ, উত্তেজনা চরমে

  • 3:50 am - May 09, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির আবহের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা-পাল্টা হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরানি বার্তা সংস্থা ফারসের বরাতে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় গত এক ঘণ্টা ধরে হরমুজ প্রণালিতে ইরানের সশস্ত্র বাহিনী ও মার্কিন যুদ্ধজাহাজগুলোর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ চলেছে। উভয় পক্ষের অবস্থান ঘিরে ব্যাপক সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে।

এর আগে বৃহস্পতিবার রাতেও একই এলাকায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ওই হামলায় পাঁচ নাবিক নিখোঁজ হন। পরে উদ্ধারকারীরা নিখোঁজদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন মোহাম্মদ রাদমেহের।

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন নাবিক। নিখোঁজ বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে। একই সময়ে হরমুজ প্রণালির কাছে অবস্থিত সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করছিল এমন কয়েকটি খালি ইরানি তেল ট্যাংকার লক্ষ্য করে শুক্রবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক সাংবাদিকের বরাতে বলা হয়, একাধিক ট্যাংকার এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

যদিও এ ঘটনায় এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়া হয়নি, তবে ইরান পরিস্থিতিকে ‘সরাসরি আগ্রাসন’ হিসেবে বর্ণনা করছে। একই সঙ্গে অঞ্চলজুড়ে সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে তেহরান।

সুত্রঃ আল-আরাবিয়া

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au