বিশ্ব

ব্রিগেডে জমকালো আয়োজন, আজ শপথ নিচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

  • 3:50 pm - May 09, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ব্রিগেডে বিজেপির জমকালো আয়োজন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনায় চলছে ব্যাপক আয়োজন ও নিরাপত্তা প্রস্তুতি। আজ শনিবার সকালে এখানে রাজ্য সরকারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শপথ নেবেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও।

শপথ অনুষ্ঠানকে ঘিরে পুরো ব্রিগেড মাঠ সাজানো হয়েছে বিশাল মঞ্চ, দর্শক আসন এবং কড়া নিরাপত্তা বলয়ে। প্রায় ৪ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি এবং দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপির পক্ষ থেকে এটিকে একটি জাতীয় পর্যায়ের রাজনৈতিক আয়োজন হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর রাজ্যের ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। সেই ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিচ্ছেন শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং পরে বিজেপিতে যোগ দেন।

রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে নতুন সরকার গড়ার আবেদন করেন পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির নেতারা। ছবিঃ সংগৃহীত

শপথ গ্রহণ অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে সাংস্কৃতিক আয়োজনেও রাখা হয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। বিধায়কদের ধুতি-পাঞ্জাবি পরার নির্দেশ দেওয়া হয়েছে। অতিথিদের জন্য রাখা হয়েছে ঐতিহ্যবাহী বাঙালি খাবার, এমনকি ঝালমুড়িও। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতা-কর্মীরা ইতিমধ্যে কলকাতায় জড়ো হয়েছেন।

বিজেপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালে বিশেষ বিমান বাহিনীর উড়োজাহাজে কলকাতায় পৌঁছাবেন এবং সরাসরি শপথ মঞ্চে যাবেন। অনুষ্ঠান শেষে নতুন মুখ্যমন্ত্রী যাবেন ঐতিহাসিক রাইটার্স ভবনে, যেখানে রাজ্য সচিবালয় হিসেবে কাজ শুরু করবে নতুন প্রশাসন।

রাইটার্স ভবনকে ঘিরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একসময় এটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রশাসনিক কেন্দ্র। পরে প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তর করা হয়েছিল হাওড়ার নবান্নে। এখন আবার রাইটার্স ভবনেই ফিরছে রাজ্য সরকারের কার্যক্রম। শুভেন্দু অধিকারীর দপ্তর সেখানে তৃতীয় তলায় স্থাপন করা হচ্ছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। তিনি ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানান। রাজ্যপালের অনুমোদনের পরই শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত হয়।

একই দিনে কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে তিনি ঘোষণা করেন, শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন। তিনি বলেন, বিজেপি হিংসা নয়, শান্তি ও উন্নয়ন চায় এবং একটি ভয়মুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au