বিশ্ব

পশ্চিমবঙ্গ বিধানসভা

মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, মন্ত্রী যারা

  • 5:18 pm - May 09, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- পশ্চিমবঙ্গে দীর্ঘ দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এই শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি।

রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনসহ কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা। এছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ, নবনির্বাচিত বিধায়ক এবং বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর মুখ্যসচিব শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আহ্বান জানান। রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

শুভেন্দুর পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডুসহ আরও কয়েকজন নেতা। বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করেন।

এর আগে শুক্রবার কলকাতার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচনের দায়িত্ব অমিত শাহকে দিয়েছিল। তাঁর তত্ত্বাবধানে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর থেকেই শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে জোর আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তিনিই রাজ্যের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পেলেন। এক সময় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের অন্যতম মুখ হয়ে ওঠেন।

এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পালাবদল ঘটে। দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে নতুন প্রশাসনের নেতৃত্বে এলেন শুভেন্দু অধিকারী।

শপথগ্রহণ উপলক্ষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। কয়েক হাজার পুলিশ সদস্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি সমর্থকরা ব্রিগেডে জড়ো হতে থাকেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ঐতিহাসিক রাইটার্স ভবনকে আবারও সচিবালয় হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথাও ইতোমধ্যে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au