বিশ্ব

বাহরাইনে আইআরজিসি-সংশ্লিষ্ট ৪১ জন গ্রেপ্তার

  • 9:58 pm - May 09, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
বাহরাইনের মানচিত্র। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তরা ইরানের সঙ্গে সমন্বয় করে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরান-সংশ্লিষ্ট তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মানামা। এর অংশ হিসেবেই বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিদেশি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, গোপন সমন্বয় এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও বিস্তৃত তদন্ত চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, ইরানকে সমর্থন এবং বিদেশি সংগঠনের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে আরও কয়েক ডজন ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন সরকার। সরকারের ভাষ্য, অভিযুক্তরা দেশের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে ইরানকে সহায়তা করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন তৎপরতায় সম্পৃক্ত ছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইন ও ইরানের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে বাহরাইন ও তার মিত্র দেশগুলো।

উল্লেখ্য, বাহরাইন বহুবার অভিযোগ করেছে যে, তেহরান দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সুত্রঃ আল-জাজিরা

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au