বিশ্ব

হেরে জাতীয় ঐক্যের ডাক মমতার

  • 1:49 am - May 10, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
মমতা ব্যানার্জীর। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছে শোচনীয় পরাজয়ের পর তিনি রাজ্যে বিরোধী শক্তিগুলোকে একত্রিত হয়ে নতুন জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

নির্বাচনের ফল অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। কংগ্রেস, বামফ্রন্ট ও অন্যান্য দল সীমিত আসনে জয় পায়।

শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পরিস্থিতি।

একই দিনে কালীঘাটে নিজের বাসভবনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেন। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। বিজেপির বিরুদ্ধে সব শক্তিকে একত্র করতে চাই।”

তিনি আরও বলেন, “বাম, অতিবাম, জাতীয় দলসহ সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে একটি যৌথ মঞ্চ গঠন করা প্রয়োজন। শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”

মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোট রাজনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের পরাজয়ের পর বিরোধী শিবিরকে পুনর্গঠনের চেষ্টা হিসেবে এটি একটি কৌশলগত বার্তা।

নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি ৪৫.৮৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪০.৮০ শতাংশ ভোট। অন্যান্য দলগুলোর মধ্যে বামফ্রন্ট, কংগ্রেস ও ছোট দলগুলোর ভোট ভাগাভাগি হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ ও জোট রাজনীতির সম্ভাবনাকে আরও জোরদার করছে।

সুত্রঃ  আনন্দবাজার

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au