বিশ্ব

রোববার বিকেলেই শপথ নেবেন বিজয়

  • 2:24 am - May 10, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
রোববার বিকেলেই শপথ নেবেন বিজয় ,ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামীকাল রোববার বিকেল সোয়া ৩টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তামিলাগা ভেট্টরি কাজাগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। জোটসঙ্গীদের সমর্থন নিশ্চিত হওয়ার পর সরকার গঠনের পথ পরিষ্কার হয়েছে তার জন্য।

এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ার পরই বিজয়ের নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর গভর্নর সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেন।

এর আগে গত শুক্রবার তামিলনাড়ুর গভর্নর আরলেকারের সঙ্গে বৈঠক করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বিজয়। তবে তখন গভর্নর কার্যালয় জানায়, ১১৮ জন বিধায়কের সমর্থন নিশ্চিত না হওয়ায় তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো যাচ্ছে না। বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে বৈঠক হলেও একই কারণে তার দাবি স্থগিত রাখা হয়েছিল।

তবে শেষ পর্যন্ত জোটসঙ্গীদের সমর্থন নিশ্চিত হওয়ায় রাজনৈতিক সমীকরণ বদলে যায় এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সব বাধা দূর হয়। এদিকে বিজয়ের সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই তামিলনাড়ুর আরেক প্রভাবশালী দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-তে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

একাধিক সূত্রের দাবি, দলের জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগম নতুন রাজনৈতিক অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে এআইএডিএমকের ৩০ জনের বেশি বিধায়ক তার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। তাদের একটি অংশ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকেকে সমর্থন দেওয়ার বিষয়েও আগ্রহ দেখাচ্ছেন।

শনিবার পুদুচেরির একটি রিসোর্ট থেকে ফিরে চেন্নাইয়ে শানমুগমের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এস পি ভেলুমনি, এম আর বিজয়ভাস্কর, নাথাম বিশ্বনাথন ও সি বিজয়ভাস্করসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়ের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো তার দল সরকার গঠনের পথে এগোচ্ছে, যা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au