বিশ্ব

বেঙ্গালুরুতে নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

  • 10:18 pm - May 10, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফর ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। রোববার বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি অনুষ্ঠানস্থলের কাছ থেকে অন্তত দুটি জেলেটিন স্টিক বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তৎপরতা শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমনের আগে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় কাগালিপুরা এলাকার একটি আশ্রমসংলগ্ন ফুটপাতের পাশ থেকে বিস্ফোরক সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত।

বিস্ফোরক উদ্ধারের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা চালান। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে জেলেটিন স্টিকগুলো সেখানে এলো এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত ‘আর্ট অব লিভিং’ আন্তর্জাতিক কেন্দ্রে প্রতিষ্ঠানটির ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। তার সফরকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

সূত্র : ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au