বিশ্ব

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা, পেছনে ভয়ংকর লোভ

  • 1:34 am - May 11, 2026
  • পঠিত হয়েছে:২৭৭ বার
ঘটনাস্থলে উৎসুক জনতা। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১১ মে- ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় মা দিবসের দিনই মর্মান্তিক এক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজের মা ও ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে রাজকিশোর গুপ্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে ধরতে চারটি বিশেষ পুলিশ দল অভিযান চালাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, পূর্বপুরুষের সম্পত্তি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারটির মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা সম্প্রতি সেই জমি বিক্রি করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজকিশোর গুপ্ত। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়।

পুলিশ জানায়, একপর্যায়ে রাজকিশোর আগ্নেয়াস্ত্র বের করে নিজের মা ও ছোট ভাইকে লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পালাশ বনসাল জানান, প্রাথমিক তদন্তে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে জোর অভিযান চালানো হচ্ছে। এই নির্মম ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au