বিজ্ঞান ও প্রযুক্তি

এআই নীতিমালাই লিখলো খোদ এআই!

  • 1:51 am - May 11, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১১ মে- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জাতীয় নীতিমালা তৈরি করতে গিয়ে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ, সরকারের ওই নীতিমালার একটি বড় অংশই তৈরি করেছে খোদ এআই, যেখানে যুক্ত হয়েছে একাধিক ভুয়া তথ্য ও অস্তিত্বহীন গবেষণার তথ্যসূত্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম নিউজ২৪-এর অনুসন্ধানে জানা যায়, খসড়া নীতিমালায় ব্যবহৃত ৬৭টি একাডেমিক তথ্যসূত্রের মধ্যে অন্তত ছয়টি সম্পূর্ণ ভুয়া। সেখানে এমন কিছু জার্নাল নিবন্ধের নাম উল্লেখ করা হয়েছে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এমনকি দক্ষিণ আফ্রিকান জার্নাল অব ফিলোসফি এবং জার্নাল অব এথিক্স অ্যান্ড সোশ্যাল ফিলোসফি’র মতো স্বনামধন্য প্রকাশনার নাম ব্যবহার করে কল্পিত নিবন্ধও যুক্ত করা হয়েছিল।

বিতর্ক ছড়িয়ে পড়ার পর গত মাসে দক্ষিণ আফ্রিকার যোগাযোগমন্ত্রী সলি মালাতসি দ্রুত নীতিমালাটি প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি স্বীকার করেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া এআই-উৎপন্ন তথ্য নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মন্ত্রী বলেন, এই ঘটনা শুধু কারিগরি ত্রুটি নয়, বরং সরকারের নীতিমালার বিশ্বাসযোগ্যতা ও সততাকেই প্রশ্নের মুখে ফেলেছে। তার ভাষায়, এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের কঠোর তদারকি কতটা জরুরি, এই ঘটনা সেটাই স্পষ্ট করেছে।

মূলত দক্ষিণ আফ্রিকাকে এআই প্রযুক্তিতে নেতৃত্বের অবস্থানে নিতে এই জাতীয় নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। এতে এআই-এর নৈতিকতা, সামাজিক প্রভাব ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে দিকনির্দেশনা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটিই সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

সরকার জানিয়েছে, নীতিমালাটি নতুন করে সংশোধন করা হবে এবং পুরো প্রক্রিয়ায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে আরও কঠোর যাচাই ব্যবস্থা চালুর কথাও বলা হয়েছে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au