সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

  • 9:57 pm - May 11, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ মে-  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ না করা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীর।

তিন সদস্যের এই কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন।

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রশ্ন উঠেছে। দল নির্বাচন, প্রশাসনিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শর্ত পূরণ এবং ক্রিকেট বোর্ডের প্রস্তুতি নিয়ে নানা আলোচনা চলছে। এসব বিষয় খতিয়ে দেখতেই সরকারিভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে কমিটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনকে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কারণ, তিনি দীর্ঘদিন ধরেই বিসিবির বেতনভুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন একটি সংবেদনশীল তদন্তে বোর্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন কর্মকর্তাকে রাখায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

এদিকে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হাবিবুল বাশার সুমন। একই সময়ে তাকে তদন্ত কমিটির কাজও সামলাতে হবে। জানা গেছে, তিনি শুধু এই কমিটিই নয়, ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা নিরসনে গঠিত মন্ত্রণালয়ের আরও একটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগেই জানিয়েছিলেন, বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলতে পারেনি, সেটি খতিয়ে দেখা হবে এবং দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে। সেই ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে এই তদন্ত কমিটি গঠন করা হলো।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au