বিশ্ব

একের পর এক মন্ত্রীর পদত্যাগে সংকটে স্টারমার

  • 3:20 am - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
স্টারমার সরকারের ভাঙন । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ঘিরে রাজনৈতিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ভরাডুবির পর একের পর এক মন্ত্রীর পদত্যাগে টালমাটাল হয়ে উঠেছে ব্রিটিশ সরকার। সর্বশেষ পদত্যাগ করেছেন স্বাস্থ্য বিষয়ক সহকারী মন্ত্রী জুবাইর আহমেদ। এর ফলে একদিনে লেবার সরকারের চার মন্ত্রী পদত্যাগ করলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে জুবাইর আহমেদ সরাসরি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের সমালোচনা করেন। তিনি লেখেন, “সাম্প্রতিক ঘটনাগুলো থেকে স্পষ্ট, যুক্তরাজ্যের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে আপনার ওপর বিশ্বাস হারিয়েছে।”

জুবাইর আহমেদের আগে পদত্যাগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জেস ফিলিপস, ডিভল্যুশন, ফেইথ অ্যান্ড কমিউনিটিজ বিষয়ক মন্ত্রী মিয়াত্তা ফানবুলেহ এবং নারী ও কন্যাদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ ও ভিকটিমস বিষয়ক মন্ত্রী অ্যালেক্স ডেভিস জোন্স। কয়েক ঘণ্টার ব্যবধানে এসব পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে স্টারমারের পদত্যাগ দাবি করা লেবার এমপিদের সংখ্যাও দ্রুত বাড়ছে। সর্বশেষ এমপি অ্যান্ড্রু কুপার এ দাবিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৮৬ জন লেবার এমপি প্রধানমন্ত্রীর সরে দাঁড়ানোর সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে অ্যান্ড্রু কুপার বলেন, “এখন প্রধানমন্ত্রীর উচিত কবে তিনি সরে দাঁড়াবেন, সে বিষয়ে পরিষ্কার সময়সূচি দেওয়া।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর লেবার পার্টির অভ্যন্তরীণ বিভাজন প্রকাশ্যে চলে এসেছে। দলীয় নেতাকর্মীদের একাংশ মনে করছেন, কিয়ার স্টারমারের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হয়ে পড়বে।

তবে সংকটের মধ্যেও স্টারমার এখনো পদত্যাগের কোনো ইঙ্গিত দেননি। বরং তিনি সরকার পরিচালনা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। যদিও ক্রমবর্ধমান চাপের মুখে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশ রাজনীতিতে এখন তীব্র আলোচনা চলছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au