বিশ্ব

জ্বালানি সাশ্রয়ের জন্য নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে দিচ্ছেন মোদী

  • 4:53 pm - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- পশ্চিম এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয়ের ওপর জোর দিতে নিজের সরকারি কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসপিজি (স্পেশাল প্রোটেকশন গ্রুপ)-এর কাছে ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেই প্রধানমন্ত্রীর কনভয়ে গাড়ির সংখ্যা কমাতে হবে এবং জ্বালানি খরচ কমাতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে হবে।

তবে নতুন কোনো গাড়ি কেনা হবে না বলেও নির্দেশনায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের একাধিক সূত্রের দাবি, নির্দেশ পাওয়ার পর এসপিজি ইতোমধ্যে বাস্তবায়নের কাজ শুরু করেছে।

আরও জানা গেছে, কেন্দ্রের এই উদ্যোগের প্রভাব রাজ্য পর্যায়েও পড়তে পারে। বিজেপিশাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও একই ধরনের পদক্ষেপ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে সরকারি কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর বিষয়টি আলোচনায় এসেছে।

এর আগে জ্বালানি ও আমদানি ব্যয়ের বিষয় তুলে ধরে দেশবাসীর উদ্দেশে সংযমের আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা ও রাসায়নিক সারসহ বহু প্রয়োজনীয় পণ্য ভারতের বড় অংশই আমদানি করতে হয় উল্লেখ করে তিনি বলেন, এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ পড়ে।

রবিবার তেলেঙ্গানার সেকেন্দরাবাদে এক জনসভায় প্রথম এ বিষয়ে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। পরে সোমবার গুজরাটের ভদোদরায় আরেকটি সমাবেশে মোদী বলেন, বিশ্ব বর্তমানে দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে রয়েছে, যা শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারি দিয়ে এবং পরে পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে।

প্রধানমন্ত্রীর এই আহ্বানের পর রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়াও দেখা গেছে। ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করে বলেন, সাধারণ মানুষকে সাশ্রয়ের পরামর্শ দেওয়া আসলে সরকারের ব্যর্থতার স্বীকারোক্তি।

সব মিলিয়ে জ্বালানি সাশ্রয় ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরকারের কৃচ্ছ্রসাধনের বার্তা এখন রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়েও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au