বাংলাদেশ

হামে শিশু হত্যার দায়ে ইউনূসের বিচারের দাবিতে পেশাজীবিদের মানববন্ধন

  • 3:00 am - May 14, 2026
  • পঠিত হয়েছে:৩০০ বার
হামে শিশু হত্যার দায়ে ইউনূসের বিচারের দাবিতে পেশাজীবিদের মানববন্ধন । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে- হামের টিকা না দিয়ে পরিকল্পিত ভাবে শিশু হত্যার দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। সহজে প্রতিরোধযোগ্য হাম রোগে নিষ্পাপ সম্ভাবণাময় শিশু মৃত্যুর জন্য দায়ী ইউনুস-নূরজাহান-সাইদুর গংদের বিচার ও মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে গতকাল বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ ও প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানবন্ধনে অংশগ্রহণ করে বলেন, ইউনিসেফ এর সহায়তায় প্রতি বছর টিকা দেওয়ায় হাম বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল। অবৈধ ইউনুস সরকার হামের টাকা আত্মসাৎ করতে ইউনিসেফ এর সঙ্গে চুক্তি বাতিল করে।

পরবর্তীতে আর টিকা ক্রয় না করে বাংলাদেশের কোটি শিশুর জীবন ঝুঁকিতে ফেলেছে। ইতোমধ্যে সরকারি হিসাবে প্রায় ৫শ শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা ১ হাজারের অধিক। আক্রান্ত প্রায় ১ লক্ষ শিশু। শিশুদের এই মৃত্যুকে হত্যা আখ্যায়িত করে ইউনূসের মৃত্যুদণ্ড দাবি করেছেন বক্তারা।

নিপীড়ববিরোধী সাংবাদিক ফ্রন্টের সদস্য সচিব শেখ জামালে সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ভাইস চ্যান্সেলর ড. অহিদুজ্জামান, কৃষিবিদ সাইদুর রহমান সেলিম, কৃষিবিদ মিজানুর রহমান, অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল পাশা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের কো কনভেনার অধ্যাপক তৌহিদ রশীদ ও অ্যাডভোকেট খায়ের উদ্দীন শিকদার প্রমূখ।

ছবি : সংগৃহীত

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী বলেন যে, হামের টিকা সংগ্রহে দীর্ঘসূত্রিতার পিছনে আসল রহস্য জাতি জানতে চায়। হামে আক্রান্ত অপার সম্ভাবনাময় শিশুদের অকাল মৃত্যুর জন্য দায়ী ড. ইউনুস, নূরজাহান বেগম এবং ডাঃ সাইদুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথাযথ নিরপেক্ষ তদন্ত দ্রুত শেষ করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যে সমস্ত শিশুরা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

প্রগতিশীল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. অহিদুজ্জামান বলেন যে, শিশুদের এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ডেরর শামিল। এজন্য ইউনুস গংদের বিচার করে যথোপযোক্ত শাস্তি নিশ্চিত করলে নিষ্পাপ শিশুদের আত্মা শান্তি পাবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন, কৃষিবিদ আ ফ ম মাহবুবুর রহমান, ডাঃ আতিক, ডা. মামুন, অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়া, অধ্যাপিকা শবনম, অধ্যাপিকা জামিলা চৌধুরী, অধ্যাপিকা জেবুন্নেসা, ডাঃ নিটোল, ডাঃ অসীম, ডাঃ হুমায়ুন, কৃষিবিদ দীপু, ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, নির্বাহী সদস্য সাজেদা হক, রহিমা খানম, রমজান আলী, নাইমুর রহমান স্বপন, বিউটি রানী, গাজী তুষার আহমেদ, শেখ ইমন আহমেদ, এডভোকেট ফজলুল কাদের প্রমূখ।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au