অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বাজেট-পরবর্তী জরিপে আলবানিজকে ছাড়িয়ে এগিয়ে গেল ওয়ান নেশন

  • 9:01 pm - May 14, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার
অস্ট্রেলিয়ায় বাজেট-পরবর্তী জরিপে আলবানিজ ছাড়িয়ে এগিয়ে গেল ওয়ান নেশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে- অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ অর্থবছরের বিতর্কিত বাজেট ঘোষণার পর প্রকাশিত প্রথম বড় জনমত জরিপে বড় ধাক্কার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। জরিপে দেখা গেছে, ডানপন্থী জনতাবাদী দল ওয়ান নেশন জনপ্রিয়তায় ক্ষমতাসীন লেবার পার্টিকেও ছাড়িয়ে গেছে।

রয় মর্গানের পরিচালিত জরিপ অনুযায়ী, ওয়ান নেশনের পক্ষে প্রাথমিক সমর্থন দাঁড়িয়েছে ৩২ শতাংশে। অন্যদিকে লেবার পার্টির সমর্থন নেমে এসেছে ২৮ দশমিক ৫ শতাংশে।

দুই দলভিত্তিক পছন্দের হিসাবেও ভোটারদের মধ্যে প্রায় সমান বিভাজন দেখা গেছে। প্রায় ৪৯ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা ওয়ান নেশনকে ভোট দিতে পারেন। যদিও বিরোধী জোট কোয়ালিশনের তুলনায় লেবার এখনও এগিয়ে রয়েছে। কোয়ালিশনের সমর্থন রয়েছে ৪৫ শতাংশ ভোটারের মধ্যে।

জরিপে আরও দেখা গেছে, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কর্মকাণ্ডে অসন্তুষ্ট অস্ট্রেলীয়দের সংখ্যা বেড়েছে। প্রায় ৫৯ শতাংশ মানুষ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাজকর্মে তারা সন্তুষ্ট নন। একইভাবে অর্থমন্ত্রী জিম চালমার্সের কর্মকাণ্ডেও অসন্তোষ প্রকাশ করেছেন ৫৭ শতাংশ উত্তরদাতা।

মাত্র ৪০ শতাংশ মানুষ বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্থনি আলবানিজের কার্যক্রমে তারা সন্তুষ্ট।

জরিপ বিশ্লেষণে দেখা গেছে, নারী-পুরুষ উভয় ভোটার, প্রায় সব বয়সী মানুষ এবং অধিকাংশ অঙ্গরাজ্যের ভোটারদের মধ্যেই প্রধানমন্ত্রীর প্রতি অসন্তোষ রয়েছে। শুধু তাসমানিয়ায় অল্প ব্যবধানে তার প্রতি সমর্থন বেশি দেখা গেছে।

ভোটারদের রাজনৈতিক অবস্থান বিশ্লেষণে দেখা যায়, লেবার সমর্থকদের বড় অংশ সামাজিক ন্যায়বিচার, সমতা এবং নীতিগত অবস্থানের কারণে দলটিকে সমর্থন করেন। লেবার সমর্থকদের মধ্যে ৪২ শতাংশ বলেছেন, মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের কারণে তারা দলটির পাশে আছেন। আর ৩৯ শতাংশ ভালো নীতিমালার কারণে সমর্থনের কথা জানিয়েছেন।

ওয়ান নেশন নেত্রী পলিন হ্যানসন—ভিক্টোরিয়ায় দলটির সমর্থন রেকর্ড উচ্চতায়। ছবি: সংগৃহীত

অন্যদিকে ওয়ান নেশন সমর্থকদের বড় অংশ অভিবাসন কমানোর দাবিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। প্রায় ৫৮ শতাংশ ভোটার বলেছেন, অভিবাসন নিয়ন্ত্রণই তাদের প্রধান উদ্বেগ। এছাড়া ৫২ শতাংশ ভোটার প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি অসন্তোষ থেকে ওয়ান নেশনকে সমর্থন করছেন বলে জানিয়েছেন।

এই জরিপ এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন লেবার সরকার আবাসন খাতে বিনিয়োগকারীদের জন্য কর সুবিধা সংস্কারের উদ্যোগ নিয়েছে। বাজেটে নেতিবাচক গিয়ারিং ও মূলধনী মুনাফা কর সংক্রান্ত পরিবর্তনের প্রস্তাব নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। বিরোধী কোয়ালিশন সরকারে এলে এসব পরিবর্তন বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে ওয়ান নেশন পার্লামেন্টের নিম্নকক্ষে নিজেদের দ্বিতীয় আসনও নিশ্চিত করেছে। ফ্যারার আসনে ডেভিড ফারলি সাবেক লিবারেল নেতা সুসান লের স্থলাভিষিক্ত হওয়ার পর দলটির রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্রঃ news.com.au

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au