আরজি কর কাণ্ডে তিন আইপিএস কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মেলবোর্ন, ১৫ মে- আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগে পশ্চিমবঙ্গ সরকারের তিন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই…
মেলবোর্ন, ১৪ মে- বাংলাদেশে নিজেদের সামরিক, কূটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপস্থিতি জোরদারে নানা পর্যায়ে তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। বিভিন্ন অনুষ্ঠান, কূটনৈতিক যোগাযোগ, সামরিক সফর, শিক্ষা কার্যক্রম এবং গণমাধ্যম সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে দেশটি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
গত এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকার গুলশান-২ এলাকার একটি কফিশপে পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরীর সঙ্গে বাংলাদেশের একটি প্রভাবশালী পরিবারের সদস্যের বৈঠকের ঘটনা সামনে এসেছে। ওই পরিবারটি শরীয়তপুরের শিবচরের ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর পরিবারের সদস্য হিসেবে পরিচিত।
সূত্র জানায়, খেলাফত মজলিসের রাজনীতির সঙ্গে যুক্ত সৈয়দ উদ্দিন আহমদ হানজালা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তার এক ভাই পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে এক বাংলাদেশি সাংবাদিকের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানপন্থি প্রচারণা ও জনসংযোগমূলক কনটেন্ট তৈরি করা। ওই সাংবাদিককে পাকিস্তানবিষয়ক প্রচারমূলক কনটেন্ট তৈরির প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক, সামরিক ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তান আরও সক্রিয় ভূমিকা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। বিশেষ করে বাংলাদেশ বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চলছে বলে উল্লেখ করা হয়েছে।
গত ১০ মে বিকেল ৩টায় গুলশান-২–এ পাকিস্তান হাইকমিশনের কার্যালয়ে “মারকা-ই-হক” বা “সত্যের যুদ্ধ”-এর প্রথম বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ও চা-চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের ভারতবিরোধী অবস্থান এবং গত বছরের “অপারেশন সিঁদুর”–এর বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকায় বসবাসরত পাকিস্তানি নাগরিকেরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন দ্য মুসলিম টাইমসের নির্বাহী সম্পাদক এম এম রহমতুল্লাহ, নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি আবদুল জব্বার এবং বাংলাদেশ নিউজপেপার ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা কামাল মজুমদার।
এই আয়োজনের সমন্বয় করেন বাংলাদেশের দুই সাবেক সাংবাদিক আশরাফ ও তাহমিনা। কয়েক বছর আগে তারা যৌথভাবে একটি জনসংযোগ প্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০২৩ সাল থেকে বাংলাদেশে পাকিস্তান সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সঙ্গে তারা যুক্ত আছেন বলে জানা গেছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট সময়েও তারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এর ধারাবাহিকতায় ১১ মে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে “পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর” শীর্ষক শিক্ষা মেলার আয়োজন করা হয়। “পাকিস্তান এডুকেশন এক্সপো” নামে ওই অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তির ঘোষণা দেওয়া হয়। সেখানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন বলেও জানা গেছে। যদিও শিক্ষা সূচকে পাকিস্তান বাংলাদেশের তুলনায় পিছিয়ে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ আছে।
এদিকে একই দিনে পাঁচ দিনের সফরে পাকিস্তান বিমানবাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও বাংলাদেশ বিমানবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন বিমানঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তি স্থাপনের বিষয়ে কারিগরি সহায়তা দিতে এসেছে।
সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। বাংলাদেশ যাতে চীনের চেংদু জে-১০ যুদ্ধবিমানের পরিবর্তে পাকিস্তানি বহুমুখী জেএফ-১৭ সংগ্রহ করে, সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে।
এই প্রেক্ষাপটে ১১ মে দুপুর ২টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার ইমরান ইউসুফ চৌধুরী অংশ নেন।
এছাড়া কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে পাকিস্তান বিমানবাহিনীর প্রতিনিধি দলের জন্য বগুড়া, লালমনিরহাটসহ কয়েকটি বিমানঘাঁটি পরিদর্শনের ব্যবস্থাও করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রঃ নর্থইস্ট নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au