অস্ট্রেলিয়া

অভিবাসন কমাতে বিদেশি শিক্ষার্থীদের টার্গেট করতে পারে অস্ট্রেলিয়া

উদ্বেগে বিশ্ববিদ্যালয়গুলো

  • 8:32 pm - May 15, 2026
  • পঠিত হয়েছে:২৬৯ বার
অভিবাসন কমাতে বিদেশি শিক্ষার্থীদের টার্গেট করতে পারে অস্ট্রেলিয়া । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মে- অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর নতুন পরিকল্পনাকে ঘিরে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচিত হলে বিদেশি অভিবাসীর সংখ্যা বড় পরিসরে কমানোর ঘোষণা দিয়েছে বিরোধী জোট সরকার, আর এর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর।

বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর জানিয়েছেন, নেট ওভারসিজ মাইগ্রেশন বা নিট বিদেশি অভিবাসনের সংখ্যা দুই লাখের নিচে নামিয়ে আনা হবে। একই সঙ্গে নতুন বাড়ি নির্মাণের সংখ্যার সঙ্গে অভিবাসন নীতিকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে তাদের।

বর্তমানে অস্ট্রেলিয়ায় অভিবাসনের যে পূর্বাভাস রয়েছে, সেই হিসাবে লক্ষ্য পূরণ করতে হলে অন্তত এক লাখ মানুষের প্রবেশ কমাতে হবে। বিশেষজ্ঞদের মতে, এত বড় কাটছাঁট করতে হলে বিদেশি শিক্ষার্থী ও কর্মভিসাধারীদের সংখ্যা কমানো ছাড়া বিকল্প থাকবে না।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সামাজিক নীতি গবেষণা কেন্দ্রের গবেষক ডক্টর লিজ অ্যালেন বলেন, বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানোই হবে সবচেয়ে সহজ পথ। তার ভাষায়, শুধু শিক্ষার্থী খাত থেকেই বছরে প্রায় দেড় লাখ মানুষের অভিবাসন হিসাব আসে। ফলে বড় ধরনের কাটছাঁট করতে গেলে বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি ক্ষতির মুখে পড়বে।

তিনি আরও বলেন, বিদেশি শিক্ষার্থীরা অন্য অনেক অভিবাসী গোষ্ঠীর তুলনায় আবাসন খাতে কম চাপ সৃষ্টি করেন। কারণ, অতিরিক্ত শিক্ষার্থী নিতে চাইলে বিশ্ববিদ্যালয়গুলোকেই আবাসনের ব্যবস্থা করতে হয়।

অন্যদিকে ন্যাশনালস পার্টির নেতা ম্যাট ক্যানাভান স্পষ্ট করে বলেছেন, বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানো হবে। তার দাবি, অনেক শিক্ষার্থী পড়াশোনার চেয়ে নাগরিকত্ব পাওয়ার পথ হিসেবেই অস্ট্রেলিয়াকে ব্যবহার করছেন।

তবে বিশ্ববিদ্যালয় খাত বলছে, এমন সিদ্ধান্ত দেশের অর্থনীতি ও উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাতের বাজারমূল্য প্রায় ৫৫ বিলিয়ন ডলার। এটি দেশটির অন্যতম বড় রপ্তানি খাতও।

ইউনিভার্সিটিজ অস্ট্রেলিয়ার প্রধান লুক শিহি বলেন, বারবার নীতির পরিবর্তন উচ্চশিক্ষা খাতকে অস্থিতিশীল করে তুলছে। তার মতে, আন্তর্জাতিক শিক্ষা শুধু অর্থনীতিকেই শক্তিশালী করে না, বরং বিশ্বের সঙ্গে অস্ট্রেলিয়ার দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, শিক্ষার্থী ভিসা ও আবাসন ব্যবস্থার মধ্যে ইতোমধ্যেই সমন্বয় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, কোনো বিশ্ববিদ্যালয় নির্ধারিত সীমার বেশি শিক্ষার্থী নিতে চাইলে তাদের আবাসনের সক্ষমতা দেখাতে হয়।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিবাসন কমানোর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়, গবেষণা খাত এবং শ্রমবাজারে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au