বিশ্ব

হরমুজ নির্ভরতা কমাতে নতুন তেল পাইপলাইন বানাচ্ছে আমিরাত

  • 9:23 pm - May 15, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মে- হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানি রপ্তানি নিরাপদ করতে নতুন তেল পাইপলাইন প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকার জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে তেল রপ্তানির সক্ষমতা দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এই প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ সম্প্রতি এক বৈঠকে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানিকে (এডনক) ওয়েস্ট-ইস্ট পাইপলাইন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে পাইপলাইনটির নির্মাণকাজ চলমান রয়েছে এবং এটি ২০২৭ সালে চালু হওয়ার কথা।

বর্তমানে আমিরাতের বিদ্যমান আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ ১৮ লাখ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম। ওমান উপসাগরীয় উপকূল ব্যবহার করে সরাসরি তেল রপ্তানির ক্ষেত্রে এই পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনার কারণেই বিকল্প রপ্তানি ব্যবস্থা শক্তিশালী করার দিকে ঝুঁকছে আমিরাত। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে।

বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়। ফলে কুয়েত, ইরাক, কাতার ও বাহরাইনের মতো দেশগুলো বড় ধরনের ঝুঁকিতে পড়ে।

সরবরাহ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামও বেড়ে যায়। এতে বিভিন্ন দেশ তেল মজুত বাড়াতে শুরু করেছে এবং বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বেড়েছে।

এ পরিস্থিতিতে আমিরাতের নতুন পাইপলাইন প্রকল্পকে শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত নিরাপত্তার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au