বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির ফের অবনতি, যা বলছে পুলিশ

  • 6:44 pm - March 22, 2025
  • পঠিত হয়েছে:২২৪ বার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, নাশকতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজির ঘটনাও ঘটছে। পারিবারিক কলহ, আধিপত্য বিস্তার, সম্পত্তি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে খুন বেশি হচ্ছে। এ ছাড়া ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে চোর, ছিনতাইকারী ও ডাকাত চক্র। শুধু সন্ধ্যা বা রাত নয়, দিনদুপুরেও এসব ঘটনা ঘটছে।

যেসব এলাকায় নিম্ন আয় ও ভাসমান মানুষের বসবাস বেশি, সেখানে অপরাধের ঘটনাও বেশি। কিশোর গ্যাংও পিছিয়ে নেই। অবশ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীর মিরপুরে পল্লবী এলাকায় সেলিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, স্থানীয় মাদক কারবারিরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সেলিম এক সন্তান ও স্ত্রীকে নিয়ে মিরপুর ১১ পল্লবীর বিহারি ক্যাম্প ওয়াপদা কলোনি বিল্ডিংয়ে থাকতেন।

গুলশানে পুলিশ প্লাজার সামনে গত বৃহস্পতিবার রাতে ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ী সুমন মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের স্বজনরা বলেন, সুমন আগে মহাখালী টিবি গেট এলাকায় থাকতেন। বনানী এলাকায় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সেখানেই তিনি ইন্টারনেট ও ডিশ ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। সেই ব্যবসাকে কেন্দ্র করে সেভেন স্টার গ্রুপের সন্ত্রাসী রুবেলের সঙ্গে তার দ্বন্দ্ব চলে আসছিল। বেশ কিছুদিন ধরে সুমনকে হত্যার হুমকি দিয়ে আসছিল তারা। এ ব্যবসা থেকে তাকে হটিয়ে দিতে হত্যা করা হয়েছে। গুলশান থানার এসআই মারুফ আহমেদ বলেন, ঘটনার বিস্তারিত জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঢাকার চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে তিনজন আহত হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরার হোয়ারাপাড়া এলাকায় গরুচোর সন্দেহে রবিউল হোসেন রুবেল নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত এমন আরও ভয়ংকর ঘটনা ঘটেই যাচ্ছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ পেশাদারির সঙ্গে কাজ করে যাচ্ছে। কারও কাছে কোনো অপরাধ ও অপরাধী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই গ্রেপ্তার করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হয় না।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au