বিশ্ব

যুক্তরাষ্ট্র–নাইজেরিয়া যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত: ট্রাম্প

  • 4:06 pm - May 16, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ মে- যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আফ্রিকায় গোপনে অবস্থান করছিলেন আইএসের এই শীর্ষস্থানীয় নেতা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করার পর যৌথ অভিযান চালিয়ে তাকে “নির্মূল” করা হয়।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী সমন্বিতভাবে অত্যন্ত জটিল ও পরিকল্পিত এই অভিযান পরিচালনা করে। তার ভাষায়, “আজ রাতে আমার নির্দেশে সাহসী মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার সেনাবাহিনী অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান সম্পন্ন করেছে, যার লক্ষ্য ছিল বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, আবু-বিলাল আল-মিনুকি নিজেকে আফ্রিকায় লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান নিয়মিত পর্যবেক্ষণে ছিল। ট্রাম্পের দাবি অনুযায়ী, এই অভিযানের ফলে তিনি আর আফ্রিকার জনগণের ওপর আতঙ্ক সৃষ্টি করতে পারবেন না এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো হামলার পরিকল্পনাতেও অংশ নিতে পারবেন না।

অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এদিকে ইসলামিক স্টেট বা আইএস এখনো পর্যন্ত এই হত্যার দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, নাইজেরিয়ায় আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে নিরাপত্তা উদ্বেগ রয়েছে। এর আগে ক্রিসমাস দিবসে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় কথিত ইসলামপন্থি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানোর ঘটনাও ঘটেছিল। সে সময় দেশটিতে খ্রিস্টানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থান নেয়, যদিও নাইজেরিয়া সরকার সেই অভিযোগ অস্বীকার করে।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au