বিনোদন

ফের মা হতে চলেছেন আলিয়া?

  • 7:17 pm - March 22, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

বলিউড তারকা জুটি রণবীর কাপুর-আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন। সে বছর জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নেয় এই দম্পতি। গত বছরের নভেম্বর মাসে জন্ম হয় কন্যাসন্তান রাহার। দেখতে দেখতে প্রায় ২ বছর বয়স হল তার। এরই মধ্যে পরিবার পরিকল্পনা শুরু করে দিয়েছেন রণবীর-আলিয়া। অভিনেতার কথায় মিলল এমন ইঙ্গিত!

দুই সন্তান চাওয়ার বাসনা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন রণবীর-ঘরনি। এবার মেয়ে একটু বড় হতেই দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তারা। শোনা যাচ্ছে, মেয়ের নামের উল্কি করে রেখেছেন নিজের শরীরে। সেটাই ছিল রণবীরের প্রথম উল্কি। এবার দ্বিতীয় উল্কির অপেক্ষায় রয়েছেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘খুব শীঘ্রই দ্বিতীয় উল্কিটা করাব। হয়তো সেটা ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে, কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।’

এদিকে সম্প্রতি আলিয়া ভাটও এক পডকাস্টে এসে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তোলেন। এবার রণবীরের কণ্ঠেও সেই একই সুর। তবে আলিয়ার অন্তঃসত্ত্বা কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি যুগল।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au