বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

  • 3:30 am - May 17, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার
নতুন উপাচার্যের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার, রোববার থেকে সচল হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে- পদোন্নতি-সংক্রান্ত জটিলতা নিয়ে টানা অচলাবস্থার পর অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর শনিবার রাতে শিক্ষক নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। এর ফলে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে ক্লাস বন্ধ থাকলেও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২০ মে পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উপাচার্যের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় চলমান শাটডাউন কর্মসূচি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পদোন্নতির দাবিতে গত ২১ এপ্রিল থেকে শিক্ষকরা কর্মবিরতি ও প্রশাসনিক শাটডাউন শুরু করেন। পরে বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ৯ মে সিন্ডিকেট সভায় বিষয়টির সমাধানের আশ্বাস দেওয়া হলে শিক্ষকরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছিলেন। তবে ওই সভায় কোনো সুরাহা না হওয়ায় ১১ মে থেকে আবারও কঠোর কর্মসূচিতে ফেরেন তারা।

শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। এর মধ্যেই ১৪ মে শিক্ষা মন্ত্রণালয় তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অপসারণ করে অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়।

শনিবার দুপুরে জীবনানন্দ দাশ মিলনায়তনে নতুন উপাচার্যের সভাপতিত্বে শিক্ষকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬০ জন শিক্ষক অংশ নেন। বৈঠকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকট, ক্লাসরুমের স্বল্পতা, ছাত্রাবাস না থাকা এবং পদোন্নতিতে দীর্ঘদিনের বঞ্চনার বিষয় তুলে ধরেন।

জবাবে উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ বলেন, পদোন্নতি নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করবেন। তবে তিনি স্পষ্ট করে জানান, বিদ্যমান অভিন্ন নীতিমালার বাইরে গিয়ে পদোন্নতি দেওয়া সম্ভব নয়। তিনি জানান, ইউজিসির নীতিমালার ৯ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক শিক্ষককে বিদ্যমান নীতিমালায় একবার করে পদোন্নতির সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে ‘ডিউ ডেট’ কার্যকরের আশ্বাসও দেন তিনি। বৈঠকের পর শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পথ খোলা থাকায় আপাতত আন্দোলন থেকে সরে আসছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. হাফিজ আশরাফুল হক বলেন, নতুন উপাচার্য শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au