অস্ট্রেলিয়া

ভিক্টোরিয়া নির্বাচন:

“লেবারই আমাদের শত্রু”- ভিক্টোরিয়ায় ওয়ান নেশনের সঙ্গে জোটের ইঙ্গিত লিবারেল নেতার

স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বেভ ম্যাকআর্থার বললেন, অ্যালান সরকারকে সরাতে “যেকোনো উপায়ে” কাজ করবে বিরোধী জোট

  • 3:51 pm - May 17, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
আগামী নভেম্বরের নির্বাচনের আগে ওয়ান নেশনের সঙ্গে প্রেফারেন্স আলোচনা করবে লিবারেল পার্টি—এ কথা আগেই নিশ্চিত করেছিলেন বিরোধীদলীয় নেতা জেস উইলসন। ছবি: vic.liberal.org.au

মেলবোর্ন, ১৭ মে: ভিক্টোরিয়ার বিরোধী দল লিবারেল পার্টির সিনিয়র নেতা এবং আপার হাউস লিডার বেভ ম্যাকআর্থার ওয়ান নেশনের সঙ্গে সম্ভাব্য জোটের ইঙ্গিত দিয়ে বলেছেন, অ্যালান সরকারের পতন ঘটাতে “যেকোনো উপায়ে” কাজ করতে হবে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম স্কাই নিউজ অস্ট্রেলিয়া-এ প্রকাশিত এক প্রতিবেদনে সাংবাদিক প্যাট্রিক হান্নাফোর্ড জানান, স্কাই নিউজের উপস্থাপক স্টিভ প্রাইস -এর সঙ্গে আলাপকালে ম্যাকআর্থার বলেন, “আমার শত্রু হলো লেবার পার্টি। লেবার সরকারকে সরানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী নভেম্বরে ভিক্টোরিয়ার ভোটারদের সামনে দুটি পথ থাকবে—একদিকে লিবারেল নেতা জেস উইলসন, অন্যদিকে বর্তমান প্রিমিয়ার জাসিন্তা অ্যালান। তিনি ভোটারদের জেস উইলসনকে সমর্থনের আহ্বান জানান।

এর আগে জেস উইলসন নিশ্চিত করেছিলেন যে, নভেম্বরের নির্বাচনের আগে লিবারেল পার্টি ওয়ান নেশনের সঙ্গে প্রেফারেন্স আলোচনা করবে। তবে তিনি আনুষ্ঠানিক জোটের সম্ভাবনা নাকচ করে ভিক্টোরিয়াবাসীকে পলিন হ্যানসন-এর দল ওয়ান নেশন থেকে দূরে থাকার আহ্বানও জানান।

সাক্ষাৎকারে স্টিভ প্রাইস প্রশ্ন করেন, সরকার গঠনের জন্য যদি ওয়ান নেশনের সমর্থনের ওপর নির্ভর করতে হয়, তাহলে কোয়ালিশনের অবস্থান কী হবে। জবাবে ম্যাকআর্থার বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে লেবার সরকারকে সরানো, যেভাবেই সম্ভব।”

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে আপার হাউসে ক্রসবেঞ্চ সদস্যদের সঙ্গে বিরোধী দলের “ভালো কাজের সম্পর্ক” তৈরি হয়েছে। তার ভাষায়, সিএফএমইইউ দুর্নীতির বিষয়ে রয়্যাল কমিশন গঠনের প্রস্তাব এবং আইবিএসি-কে আরও ক্ষমতা দেওয়ার বিল ক্রসবেঞ্চ সদস্যরা সমর্থন করেছেন।

ভিক্টোরিয়ার আপার হাউস লিবারেল নেতা ম্যাকআর্থার বলেছেন, অ্যালান সরকারকে সরাতে বিরোধী দলকে “যেকোনো উপায়ে” এগোতে হবে। ছবি: ফেসবুক।

ওয়েস্টার্ন ভিক্টোরিয়া অঞ্চলের এমপি ম্যাকআর্থার বলেন, আঞ্চলিক এলাকায় মানুষ বর্তমান সরকারের ওপর “ভীষণ ক্ষুব্ধ”। তিনি অভিযোগ করেন, সড়ক অবকাঠামো, হাসপাতালের সেবা, জরুরি পরিষেবা কর বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় ট্রান্সমিশন লাইনের প্রকল্প নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

মূল প্রতিবেদনটি লিখেছেন প্যাট্রিক হ্যানাফোর্ড,

ডিজিটাল রিপোর্টার, স্কাই নিউজ অস্ট্রেলিয়া।

মেলবোর্ন, ১৭ মে

 

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au