বাংলাদেশ

‘বাংলাদেশ থেকে বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যায় মেটা’

  • 2:33 am - May 18, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
বাংলাদেশ থেকে মেটা প্রতি বছর ৮ হাজার কোটি টাকা নিয়ে যায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মে- বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিপুল উপস্থিতির কারণে প্রযুক্তি জায়ান্ট মেটা প্রতি বছর প্রায় ৮ হাজার কোটি টাকা আয় করছে বলে দাবি করেছেন দেশের টেলিকম খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

সেমিনারের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সমীর কুমার দে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোবাইল অপারেটর রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সাহেদ আলম।

সেমিনারে সাহেদ আলম বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছেন। মেটা প্রতিটি ব্যবহারকারীর কাছ থেকে গড়ে ১৫ ডলার আয় করে থাকে। সেই হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির মোট বার্ষিক আয় প্রায় ৭০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকার সমান।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের অর্থ আয় করলেও দেশের অর্থনীতি বা টেলিযোগাযোগ খাতে মেটার দৃশ্যমান অবদান খুবই সীমিত। ফলে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়, কর কাঠামো এবং স্থানীয় বিনিয়োগ নিয়ে নতুনভাবে ভাবার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সরকার দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, আগামী পাঁচ বছরে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফাইভ-জি প্রযুক্তিকে শুধু শহরেই সীমাবদ্ধ রাখা হবে না, বরং গ্রামীণ পর্যায়েও পৌঁছে দেওয়া হবে। প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বুয়েটের অধ্যাপক ড. লুৎফা আক্তার, বাংলালিংকের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমানসহ টেলিকম খাতের বিভিন্ন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au