বাংলাদেশ

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

  • 3:35 am - May 18, 2026
  • পঠিত হয়েছে:২১৫ বার
ঈদুল আজহার তারিখ ঘোষণা । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মে-   সৌদি আরবের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই সঙ্গে আগামী ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, রোববার সন্ধ্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে এদিন রাত থেকেই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ মাসগুলোর একটি হলো জিলহজ। এই মাসেই হজ পালন ও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ইসলামী শরিয়ত অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখে আরাফাত দিবস এবং ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।

এদিকে সৌদি আরবের ঘোষণার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে, তাদের দেশেও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

মালয়েশিয়ার সরকারি ঘোষণায় বলা হয়েছে, সোমবার থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে। অন্যদিকে ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর জানিয়েছেন, দেশটির ৮৮টি স্থানে চাঁদ পর্যবেক্ষণের পর একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ব্রুনাইয়ে রোববার চাঁদ দেখা না যাওয়ায় সেখানে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ মে।

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদের তারিখ নির্ধারণ করা হবে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়ে থাকে।

পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এই দিনে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন। একই সঙ্গে লাখ লাখ মুসল্লি সৌদি আরবের মক্কায় হজ পালন করতে সমবেত হন।

সূত্র: গালফ নিউজ

এই শাখার আরও খবর

নিখোঁজের পর পুকুর মিলল ৪ কন্যাশিশুর মরদেহ

মেলবোর্ন, ২১ আগষ্ট- নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত…

স্বামীকে শেষবিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

 মেলবোর্ন, ২১ আগষ্ট-  স্বামীকে শেষবারের মতো বিদায় জানিয়ে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।…

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au