বিশ্ব

কলকাতায় বিক্ষোভ, ছত্রভঙ্গে পুলিশের অ্যাকশন

  • 3:42 am - May 18, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
কলকাতায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পাথর নিক্ষেপের পর পুলিশের ফ্ল্যাগ মার্চ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পার্ক স্ট্রিট এলাকায় রাস্তা অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ ঘটনায় অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় পার্ক স্ট্রিট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের দাবি, অনুমতি ছাড়া রাস্তা অবরোধ করে সমাবেশের চেষ্টা করছিলেন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কলকাতা পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার আশেষ বিশ্বাস জানান, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি আশপাশে থাকা কয়েকটি গাড়িও ভাঙচুরের শিকার হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে কলকাতা পুলিশ এলাকায় ফ্ল্যাগ মার্চ পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পার্ক স্ট্রিট ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায়।

আশেষ বিশ্বাস বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

তবে বিক্ষোভকারীদের দাবি ভিন্ন। তাদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশ হঠাৎ লাঠিচার্জ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বিক্ষোভকারীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এদিকে সংঘর্ষ ও নিরাপত্তা উদ্বেগের কারণে পার্ক স্ট্রিট এলাকার অনেক দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ব্যবসায়ীরা দোকান খুলতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au