তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া
মেলবোর্ন, ১৯ মে- ইউক্রেন যুদ্ধকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই তিন দিনব্যাপী পারমাণবিক অস্ত্রসংক্রান্ত সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এই…
মেলবোর্ন, ১৯ মে- নড়াইলে তিন মাস আগে বাবাকে কুপিয়ে জখম করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ছুরিকাঘাতের শিকার হয়েছেন তাঁর কলেজপড়ুয়া মেয়ে। রোববার গভীর রাতে নড়াইল সদর উপজেলার পংকবিলা সর্বজনীন পূজামণ্ডপ এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠান থেকে ফেরার সময় দুর্বৃত্তের হামলায় আহত হন ওই শিক্ষার্থী। বর্তমানে তিনি নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষার্থীর নাম পূর্বা সোম (২১)। তিনি নড়াইল পৌরসভার ভওয়াখালি এলাকার বাসিন্দা পরিতোষ সোমের মেয়ে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পংকবিলা সর্বজনীন পূজামণ্ডপে আয়োজিত তিন দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে অংশ নিতে গিয়েছিলেন পূর্বা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার আগে মন্দির প্রাঙ্গণের একটি দোকানে পান কিনতে দাঁড়ান তিনি। এ সময় ভিড়ের মধ্যে থাকা এক দুর্বৃত্ত পেছন থেকে তাঁর কোমরে ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর আতঙ্কিত পরিবারের সদস্যরা বলছেন, এর আগে প্রায় তিন মাস আগে পূর্বার বাবা পরিতোষ সোমও একই ধরনের হামলার শিকার হয়েছিলেন। শহরের মিতালি সংঘের সামনে রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কয়েকজন যুবক তাঁকে অতর্কিতভাবে কুপিয়ে জখম করে। দুই ঘটনার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
পরিতোষ সোম বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তারপরও একের পর এক হামলার ঘটনা ঘটছে। মেয়েকে হত্যার উদ্দেশ্যে ছুরি মারা হয়েছে। আমরা চরম আতঙ্কে আছি। প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au