বিশ্ব

ভারত সফরে আসছেন পুতিন

  • 2:12 am - May 20, 2026
  • পঠিত হয়েছে:৩০৩ বার
ভারত সফরে আসছেন পুতিন ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতেই তার এই সফর বলে নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন।

ভারতীয় সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভও পুতিনের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সফরকালীন সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক কিংবা বিস্তারিত কর্মসূচি এখনো প্রকাশ করা হয়নি।

চলমান বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা, পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন এবং ব্রিকস জোটের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক গুরুত্বের মধ্যে পুতিনের ভারত সফরকে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, বিকল্প আর্থিক কাঠামো এবং বর্তমান বৈশ্বিক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করতে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে সক্রিয় হয়েছেন পুতিন। ভারত ও চীনের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠতা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে ভারত সফরের আগে আগামী ২০ মে এক দিনের সংক্ষিপ্ত সফরে চীন যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। বেইজিং ও মস্কোর মধ্যকার চলমান কৌশলগত যোগাযোগের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন।

সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au