বিশ্ব

আগামী মাসে জি৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প

  • 9:28 pm - May 20, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
জি৭ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া জি৭ সম্মেলনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। আগামী ১৫ থেকে ১৭ জুন অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তার অংশগ্রহণ নিয়ে আগে নানা জল্পনা থাকলেও শেষ পর্যন্ত যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মিত্র দেশগুলোর সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিরোধের কারণে ট্রাম্পের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্মেলনে অংশ নিয়ে বাণিজ্য, অর্থনীতি এবং কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।

আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্প এবার জি৭ সম্মেলনকে প্রচলিত রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার বাইরে এনে আরও বেশি বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থকেন্দ্রিক আলোচনায় রূপ দিতে আগ্রহী। বিশেষ করে শুল্কনীতি, বৈশ্বিক বাণিজ্য ভারসাম্য এবং জ্বালানি নিরাপত্তা ইস্যুতে তিনি জোর দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সম্মেলনে অংশ নিতে উৎসাহ দিয়েছেন। কূটনৈতিক সম্পর্ক উষ্ণ রাখতে সম্মেলন শেষে ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে বিশেষ নৈশভোজ আয়োজনেরও প্রস্তাব দিয়েছেন ম্যাক্রোঁ।

জানা গেছে, সম্মেলনের তারিখ আগেই পরিবর্তন করা হয়েছিল যাতে ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত সম্ভাব্য একটি ইউএফসি লড়াইয়ের পরিকল্পনার সঙ্গে সময়সূচির সংঘাত না হয়।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, ইউরোপ-আমেরিকা সম্পর্ক এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এবারের জি৭ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

দরজায় কড়া নাড়ছিলেন মা, ভেতরে খুন করা হচ্ছিল শিশু রামিসাকে

মেলবোর্ন, ২০ মে-  রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে,…

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২০ মে- কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই…

চিন্ময় দাসের ৩ আবেদন খারিজ, ২৪ জুন আবার আদালতে শুনানি

মেলবোর্ন, ২০ মে- বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর করা তিনটি আবেদনই নামঞ্জুর করেছেন আদালত। ষষ্ঠবারের মতো সময়ের আবেদন…

মিরপুরে গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

মেলবোর্ন, ২০ মে- রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়াবাঁধ এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন পুলিশ সদস্যরা। ক্ষুব্ধ বস্তিবাসীদের তাড়া খেয়ে একপর্যায়ে ঘটনাস্থল থেকে…

শেখার কোনো বয়স নেই, ভারতে ৬০ থেকে ৭৮ বছরের প্রবীণদের স্কুলে ভর্তি

মেলবোর্ন, ২০ মে- বয়স যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তার অনন্য দৃষ্টান্ত গড়েছে ভারতের উত্তর প্রদেশের জালাউন জেলা। সেখানে ৬০ থেকে ৭৮ বছর…

চার বছরে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

মেলবোর্ন, ২০ মে- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কার্যক্রম আরও দক্ষ ও লাভজনক করতে আগামী চার বছরে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au