বাংলাদেশ

২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩ শিশু ধর্ষণ, একজনকে ধর্ষণের পর হত্যা

  • 1:13 am - May 21, 2026
  • পঠিত হয়েছে:৩২০ বার
শিশু নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ, রাষ্ট্রকে কঠোর বার্তা মানবাধিকার সংগঠনের ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মে-  রাজধানীর পল্লবীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নারীশক্তি। সংগঠনটি বলেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে অন্তত তিনটি পৃথক শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে একটি ঘটনায় শিশু হত্যার মতো নৃশংসতা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, পল্লবীর ঘটনায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। পাশাপাশি নাটোরে ৬ বছরের শিশুকে ধর্ষণ এবং ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে।

রামিসা

সংগঠনটির মতে, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনিক দুর্বলতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। তারা বলেছে, শিশুদের নিরাপত্তা এখন ঘর থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত কোথাও নিশ্চিত নয়।

জাতীয় নারীশক্তি দাবি জানিয়েছে, এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত বিচার শুরু করতে হবে। একই সঙ্গে ৯০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি আরও বলেছে, অপরাধের শিকার শিশু ও তাদের পরিবারকে রাষ্ট্রীয় নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি সামাজিকভাবে তাদের যেন কোনো ধরনের হয়রানির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে।

ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠন, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারগুলোকে আরও কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, রাষ্ট্রের সবচেয়ে দুর্বল নাগরিক শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au