বিশ্ব

মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে যাবে ইরান যুদ্ধ?

  • 2:58 am - May 21, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২১ মে-  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আরও সংঘাতময় হয়ে উঠছে। যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার নানা উদ্যোগ চললেও এখনো কার্যকর কোনো সমাধান সামনে আসেনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে সামরিক হামলা চালায়, তাহলে সংঘাত আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বিশ্বের অন্যান্য অঞ্চল পর্যন্ত।

বুধবার (২০ মে ২০২৬) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জানায়, “ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়ার পরই তেহরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া আসে।

ইরান ইতোমধ্যে বারবার সতর্ক করেছে, নতুন হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোও পাল্টা হামলার ঝুঁকিতে পড়বে। তবে সর্বশেষ বক্তব্যে তেহরান আরও দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলার ইঙ্গিত দিয়ে উত্তেজনা নতুন মাত্রায় নিয়ে গেছে।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, চলমান সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইতোমধ্যে তেহরানে পৌঁছেছেন। গত মাসে পাকিস্তানই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একমাত্র সরাসরি শান্তি আলোচনা আয়োজন করেছিল।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, পাকিস্তান এখনো দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও বার্তা আদান-প্রদানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান স্থগিতের ঘোষণার প্রায় ছয় সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কার্যত অচল অবস্থায় রয়েছে। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে। তবে সেই প্রস্তাবে এমন কিছু শর্ত রয়েছে, যেগুলো এর আগেও ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছিল।

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষতিপূরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের অবস্থান ক্রমেই কঠোর হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও জটিল ও অনিশ্চিত রূপ নিতে পারে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au