বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁও

গাছে দড়ি দিয়ে বাঁধা যুবকের মরদেহ, মাটিতে বিচ্ছিন্ন মাথা

  • 10:16 pm - May 21, 2026
  • পঠিত হয়েছে:২৪৮ বার
গফরগাঁও উপজেলায় গাছে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মে- ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের মাটিতে বিচ্ছিন্ন মাথা পড়ে থাকতে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাগলা থানাধীন মশাখালি ইউনিয়নের দড়িচাইরবাড়ীয়া গ্রামের শাহা ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, সকালে এলাকাবাসী মাঠের পাশে গাছে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তারা পাগলা থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে ছাই রঙের প্যান্ট ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তারা জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে এমন ভয়াবহ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au