ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা
মেলবোর্ন, ২৪ মে- ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার কর্মীদের হেনস্তা ও…
মেলবোর্ন, ২২ মে- সিলেট নগরীতে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পশ্চিম পাশে এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল পুলিশের একটি দল। ওই সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন র্যাব সদস্য ইমন আচার্য।

নিহত হয়েছেন র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। ছবিঃ সংগৃহীত
পুলিশ সদস্যদের ধাওয়া করতে দেখে মানবিক দায়িত্ববোধ থেকে তিনিও ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় ইমনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইমন আচার্যের মৃত্যুর ঘটনায় র্যাব ও পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দিতে গিয়েই প্রাণ হারিয়েছেন তিনি। নগরজুড়ে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au