বিনোদন

জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন

  • 9:30 pm - May 22, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
বাকুতে জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম অধিবেশন । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ মে-  আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম অধিবেশনে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’। বাংলাদেশভিত্তিক সংগঠন ‘ওয়ার্ল্ড লিংকআপ’-এর নির্মিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।

বুধবার অধিবেশনের চতুর্থ দিনে ফোরামের ‘আরবান সিনেমা প্লেস’-এ চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড লিংকআপের গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী ফাইজা ফারহার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ চলচ্চিত্রটি উপস্থাপন করেন। এতে দেখানো হয়েছে, কীভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষা, নগর উন্নয়ন এবং টেকসই কমিউনিটি গড়ে তোলা সম্ভব। বিশেষ করে মানুষের বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে সেই বর্জ্যের বিপরীতে অর্থ প্রদানের ধারণাটি বিশ্বে নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অভিনব মডেলের কারণেই জাতিসংঘের মানব বসতি কর্মসূচি ইউএন-হ্যাবিট্যাট চলচ্চিত্রটিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেছে এবং বিশ্বব্যাপী এই ধারণা ছড়িয়ে দিতে আগ্রহ প্রকাশ করেছে।

প্রদর্শনীতে জাতিসংঘের হিউম্যান স্যাটেলমেন্টস বিভাগের প্রধান দিয়াগো অনেস্টিয়া ভি, ইউরোপীয় কমিশনের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান টম ডি গ্রোয়েবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া গ্রিস ও সৌদি আরবসহ পাঁচ দেশের মেয়র, দুই দেশের মন্ত্রী এবং এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও প্রদর্শনীতে অংশ নেন।

চলচ্চিত্র প্রদর্শনের পর অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের এই বর্জ্য ব্যবস্থাপনা মডেলের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং এটি নিজেদের দেশেও প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

১৭ মে শুরু হওয়া ছয়দিনব্যাপী ওয়ার্ল্ড আরবান ফোরামের এই অধিবেশন ২২ মে শেষ হবে। এতে বাংলাদেশের ওয়ার্ল্ড লিংকআপের সাত সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন মাসুম বিল্লাহ, আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au