বাংলাদেশ

শনিবারও বন্ধ থাকছে প্রাথমিক বিদ্যালয়, ছুটি নিয়ে চূড়ান্ত নির্দেশনা মন্ত্রণালয়ের

  • 11:39 pm - May 22, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
ছুটি নিয়ে চূড়ান্ত নির্দেশনা মন্ত্রণালয়ের।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২২ মে- ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শনিবার খোলা থাকবে কি না, তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শনিবারও দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারই অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ফলে কার্যত শুক্রবার থেকেই ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

তবে প্রাথমিক বিদ্যালয় নিয়ে জটিলতা তৈরি হয় রমজান মাসে ক্লাস বন্ধ থাকার কারণে। সে সময়ের পাঠঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী, আগামী শনিবার বিদ্যালয় খোলা থাকার কথা ছিল।

এদিকে বিদ্যালয়ভিত্তিক ‘মিড ডে মিল’ কার্যক্রমে ২২ মে থেকে খাবার বিতরণ বন্ধের নির্দেশনা দেওয়ায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আরও বিভ্রান্তি তৈরি হয়। বিষয়টি নিয়ে দিনভর আলোচনা হলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। পরে বিষয়টি মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়।

অবশেষে বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ মে জারি করা প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে তারিখের নির্দেশনার আলোকে শনিবারও বিদ্যালয় বন্ধ থাকবে।

আদেশে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়েও ছুটি কার্যকর হবে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au