খেলা

২০২৬ বিশ্বকাপে আসছে বড় ৪ নিয়ম

  • 3:15 am - May 23, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার

মেলবোর্ন, ২৩ মে- উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে একগুচ্ছ নতুন নিয়ম আনতে যাচ্ছে ফিফা। খেলোয়াড়দের নিরাপত্তা, সময় নষ্ট কমানো এবং ম্যাচ পরিচালনায় আরও স্বচ্ছতা আনতেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নতুন চারটি নিয়ম ইতোমধ্যে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

সবচেয়ে বড় পরিবর্তনের একটি হচ্ছে বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি। আগে অতিরিক্ত গরম আবহাওয়ায় খেলোয়াড়দের পানি পানের সুযোগ দেওয়া হলেও এবার প্রতিটি ম্যাচেই বিরতি থাকবে। আবহাওয়া বা স্টেডিয়ামের তাপমাত্রা যেমনই হোক না কেন, প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের বিরতি দেবেন রেফারি। ফিফার ভাষ্য, সব দলের জন্য সমান পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমালোচকদের মতে, এতে ম্যাচের গতি ভেঙে যাবে এবং সম্প্রচারকারীরা অতিরিক্ত বিজ্ঞাপনের সুযোগ পাবে।

এবার বাড়ানো হচ্ছে ভিএআরের ক্ষমতাও। এতদিন গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ভুল পরিচয়ের ঘটনা পর্যালোচনা করা হলেও এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্তও ভিএআরে দেখা যাবে। পাশাপাশি ভুলভাবে কর্নার দেওয়ার অভিযোগ উঠলে সেটিও পর্যালোচনার সুযোগ থাকবে। তবে এসব সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে, যেন খেলা দীর্ঘ সময় বন্ধ না থাকে।

সময় নষ্ট ঠেকাতে আরও কঠোর হচ্ছে ফিফা। গোলকিক, থ্রো-ইন ও খেলোয়াড় বদলিতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। কেউ বেশি সময় নিলে বল প্রতিপক্ষের কাছে চলে যেতে পারে। গোলকিপারদের জন্য আগে থেকেই আট সেকেন্ডের সীমা চালু আছে। এবার থ্রো-ইন বা গোলকিকেও দৃশ্যমান কাউন্টডাউন চালু হতে পারে। বদলির সময় ১০ সেকেন্ডের মধ্যে মাঠ না ছাড়লে বদলি খেলোয়াড় পরবর্তী স্টপেজের আগে মাঠে নামতে পারবেন না।

আরেকটি আলোচিত নিয়ম হচ্ছে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বললে লাল কার্ড দেখানোর বিধান। সম্প্রতি ইউরোপিয়ান ফুটবলে এমন কিছু বিতর্কিত ঘটনার পর এই সিদ্ধান্ত এসেছে। শুধু তাই নয়, ম্যাচ চলাকালে প্রতিবাদ করে মাঠ ছেড়ে গেলে বা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দিলে দলীয় কর্মকর্তা ও খেলোয়াড়দেরও কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ফিফা জানিয়েছে, কোনো দল ম্যাচ বর্জন করলে সেটিকে নীতিগতভাবে পরাজিত ঘোষণা করা হতে পারে।

এই শাখার আরও খবর

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au