বাংলাদেশ

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ, মৃত শিশুর সংখ্যা ছাড়াল ৫০০

  • 8:38 pm - May 23, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে-  দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এই তথ্য।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল। এছাড়া একই সময়ে নতুন করে ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসের বেশি সময়ে হামের উপসর্গে মারা গেছে ৪২৬ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৬ শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশালে দুই এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে মারা যাওয়া এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টি, টিকার কার্যকারিতা কমে যাওয়া এবং দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তারা শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পুষ্টি ও টিকাদান কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au