বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করছে ভারত

  • 8:47 pm - May 23, 2026
  • পঠিত হয়েছে:২৩৯ বার
অনুপ্রবেশ বন্ধ করতে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প শুরু করেছে ভারত।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে-  বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে ভারত। এই প্রকল্পের আওতায় সীমান্তজুড়ে ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরা ও উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহার করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিএসএফ সদর দপ্তরে আয়োজিত বার্ষিক রুস্তমজী স্মারক বক্তৃতায় এ ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

অমিত শাহ জানান, ২০২৫ সালে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন দ্রুত তা বাস্তবায়নের পথে এগোচ্ছে ভারত সরকার। তিনি বলেন, সীমান্তে শুধু অনুপ্রবেশ ঠেকানোই নয়, বরং অবৈধভাবে প্রবেশকারীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়াও সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, স্মার্ট বর্ডার প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি পরিচালনার জন্য বিএসএফ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। উন্নত নজরদারি ব্যবস্থার মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৪২৭ কিলোমিটার এবং পাকিস্তানের সঙ্গে প্রায় ৩ হাজার ৩২৩ কিলোমিটার। এই বিশাল সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতেই প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

১৯৬৫ সালে ভারতীয় পুলিশ কর্মকর্তা কে এফ রুস্তমজীর হাত ধরে গঠিত হয় বিএসএফ। বর্তমানে প্রায় ২ লাখ ৭০ হাজার সদস্য নিয়ে এটি বিশ্বের বৃহত্তম সীমান্তরক্ষী বাহিনীগুলোর একটি। প্রতি বছর ২২ মে বিএসএফের পক্ষ থেকে রুস্তমজী স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।

এই শাখার আরও খবর

হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যে ওমানের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতমুখী এমভি কেপ দাও নামের জাহাজটিতে…

ভাইরাল রিলের আলোচিত বিউটি রানী এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের রিল ভিডিও প্রকাশের পর সাইবার বুলিংয়ের শিকার হয়ে আলোচনায় আসা সিলেটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ…

ভারতীয় নাগরিক রবিউল রিমান্ডে, বললেন ‘অযথা হেনস্তা হচ্ছি’

ঢাকার উত্তরা থেকে সন্দেহজনক গতিবিধির অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক নাশকতামূলক…

ভারতে ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক, প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ ও গ্রেপ্তার দাবি বিরোধীদের

ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরে দুই নির্বাচন কমিশনারের একাধিকবার আপত্তি জানানোর তথ্য প্রকাশ্যে আসার পর দেশটির নির্বাচনী ব্যবস্থাকে ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।…

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও পারমাণবিক বিজ্ঞানের অধিকার থেকে সরে যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া…

স্বাস্থ্য গবেষণার নমুনা ও তথ্যে নিয়ন্ত্রণ জোরদার করছে বাংলাদেশ

স্বাস্থ্য গবেষণায় ব্যবহৃত জৈবিক নমুনা, গবেষণা থেকে উৎপন্ন তথ্য এবং সেই গবেষণার মাধ্যমে সৃষ্ট মেধাস্বত্বের ওপর বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au