ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা
মেলবোর্ন, ২৪ মে- ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার কর্মীদের হেনস্তা ও…
মেলবোর্ন, ২৪ মে- আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পরিবর্তনের প্রেক্ষিতে দেশে জেট ফুয়েলের দাম বড় পরিসরে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ৩৯ টাকা কমানো হয়েছে, যা শনিবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
শনিবার বিকেলে প্রকাশিত বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্যহার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য হবে ১৬৫ টাকা ৮৮ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৩৮৫ মার্কিন ডলার।
এর আগে গত ৭ মে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বিইআরসি। সে সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ছিল ১ দশমিক ৩৩৮৫ ডলার। নতুন সিদ্ধান্তে উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য হারে দাম কমানো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ বা এভিয়েশন ফুয়েলের দামে বড় ধরনের পরিবর্তন আসায় গত ৫ মে থেকে ২১ মে পর্যন্ত সময়ের প্ল্যাটস রেটের গড় মূল্য বিবেচনায় এনে নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
কমিশনের মতে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪ অনুযায়ী প্রাপ্ত ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au