বিনোদন

ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও, কাকে বললেন অপু বিশ্বাস

  • 12:07 am - March 24, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার

বছরখানেক হলো হতে কোনো সিনেমা নেই অপু বিশ্বাসের। বলা চলে, অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা। ভিন্ন ভিন্ন লুকে প্রায়ই তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন তিনি। এবার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিলেন কালো পোশাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন অপু। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবি শেয়ার করে সেখানে ক্যাপশনে লিখেছেন অপু বিশ্বাস, ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।’

এর পরই ড্রামা কুইন হিসাবে অপু কাকে ইঙ্গিত করেছেন, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কেননা, একদিন আগেই শাকিব খান তার দ্বিতীয় ছেলের জন্মদিন উদযাপন করেছেন। আর সেই ছবি পোস্ট করে শবনম বুবলী তার ফেসবুকেম লেখেন, ‘বাবা এবং ছেলের ভালোবাসা কোনো দেয়াল মানে না।’

সপ্তহখানেক আগে শবনম বুবলী ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা-বাবার নাম লিখছে। ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন।

বুবলীর এমন পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে লেখা ছিল, ‘এক মা তাঁর মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’

নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তাঁর দেওয়া ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার সারা দেশ। আর এই পরিস্থিতিতে বুবলী তাঁর ছেলের ভিডিও পোস্ট করেছেন-এটিকে অপু বিশ্বাস “আদিখ্যেতা” বলেছেন।’

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au