বিশ্ব

হোয়াইট হাউসের বাইরে নিহত বন্দুকধারী নিজেকে ভাবতেন ‘যিশুর অবতার’

  • 2:44 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:৩০০ বার
নিহত বন্দুকধারী নিজেকে ভাবতেন ‘যিশুর অবতার । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মে- যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় নিহত বন্দুকধারী নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক অবতার’ বলে দাবি করতেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। নিহত তরুণের নাম নাসির বেস্ট (২১)। তিনি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

রবিবার (২৪ মে) ভোরে হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চেকপয়েন্টে হঠাৎ গুলি চালাতে শুরু করেন নাসির। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নাসির বেস্ট মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগে থেকেই পরিচিত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় অনধিকার প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

গত বছর একবার নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের পর পুলিশি জিজ্ঞাসাবাদে নাসির দাবি করেছিলেন, তিনি নিজেকে “যিশু খ্রিস্টের আধুনিক রূপ” মনে করেন। এমনকি তিনি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হতে চেয়েছিলেন বলেও জানিয়েছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে হোয়াইট হাউসের আশপাশে না যাওয়ার নির্দেশ জারি করেছিল।

তবে সেই নির্দেশ অমান্য করেই রবিবার ভোরে তিনি হোয়াইট হাউস এলাকায় যান। সিকিউরিটি চেকপয়েন্টের কাছে পৌঁছে ব্যাগ থেকে বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত সাংবাদিক ও পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।

সিক্রেট সার্ভিস দ্রুত পাল্টা ব্যবস্থা নিলে নাসির বেস্ট গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন। তবে হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট পুরো সময় নিরাপদ ছিলেন এবং তার নিরাপত্তায় কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়নি।

উল্লেখ্য, মাত্র এক মাস আগেই ট্রাম্পকে লক্ষ্য করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছিল। নতুন এই হামলার পর হোয়াইট হাউসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au