বাংলাদেশ

ধর্ষণের পর শিশুকে গোসল করিয়ে ফেরত দেয় সহিদ মিয়া

  • 1:33 am - May 25, 2026
  • পঠিত হয়েছে:২৫১ বার
ধর্ষণের পর শিশুকে গোসল করিয়ে ফেরত দেয় সহিদ মিয়া । ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৫মে-  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সহিদ মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে অভিযুক্ত পালিয়ে যায় বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার তেলিকান্দা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় একই এলাকার বাসিন্দা সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

শিশুটির পরিবার জানায়, ঘটনার সময় কাউকে কিছু জানালে তাকে হত্যা করা হবে বলেও ভয়ভীতি দেখায় অভিযুক্ত। পরে সহিদ মিয়া নিজেই শিশুটিকে নদীতে নিয়ে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটি অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যদের কাছে কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনা খুলে বলে।

এরপর পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানিয়েছেন, শিশুটির প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও মেডিকেল কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সহিদ মিয়া পলাতক রয়েছে। সে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছ॥ ধর্ষণের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি বলা যাবে।

এই শাখার আরও খবর

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au