বাংলাদেশ

৭ দিন বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

  • 2:18 am - May 25, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ সব কার্যক্রম বন্ধ থাকবে ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫মে- পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোলের মধ্যে টানা সাত দিনের জন্য পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই স্থলবন্দরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার (২৪ মে) সকালে বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, সাত দিনের জন্য পণ্যবাহী ট্রাক চলাচল, আমদানি-রফতানি কার্যক্রম এবং বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে। ইতোমধ্যে বিষয়টি ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।

এদিকে, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা হোসেন জানিয়েছেন, সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। প্রতিদিনের মতো ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু থাকবে এবং যাত্রী পারাপারে কোনো ধরনের বাধা থাকবে না।

অন্যদিকে বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে। ব্যবসায়ীরা চাইলে নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করে বন্দরে থাকা পণ্য খালাস নিতে পারবেন। এ জন্য কাস্টমস কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে প্রতিবছরই কিছুদিনের জন্য বন্দর কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে এবার টানা সাত দিনের বন্ধের কারণে আমদানি-রফতানির ওপর সাময়িক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ভারত থেকে আসা ভোগ্যপণ্য, কাঁচামাল ও শিল্পপণ্যের সরবরাহ কিছুটা ধীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au