বিশ্ব

মোদিকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা দিয়ে ভারতের পাশে থাকার আশ্বাস ট্রাম্পের

  • 10:14 pm - May 25, 2026
  • পঠিত হয়েছে:২৬৮ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মে-  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের “ঘনিষ্ঠ বন্ধু” ও “অসাধারণ নেতা” বলে উল্লেখ করে বলেছেন, ভারত যা চাইবে, যুক্তরাষ্ট্র তা দিতে প্রস্তুত। দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করেন।

রোববার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ফোনের মাধ্যমে বক্তব্য দেন ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর।

বক্তব্যে ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালোবাসি। তিনি অসাধারণ একজন নেতা এবং আমার ঘনিষ্ঠ বন্ধু।” একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ঘনিষ্ঠ অবস্থানে পৌঁছেছে।

ভারতের প্রতি সমর্থনের বার্তা দিয়ে ট্রাম্প বলেন, “ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। তাদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে। ভারত যা চাইবে, তাই পাবে।”

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে দুই দেশের কৌশলগত সম্পর্কের নতুন বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক আরও গভীর হয়েছে।

অনুষ্ঠানে ট্রাম্প মার্কিন দূত সার্জিও গরের প্রশংসাও করেন। তিনি বলেন, “আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে এবং আপনি দারুণ কাজ করছেন।”

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা, প্রযুক্তি বিনিয়োগ এবং ভূরাজনৈতিক অংশীদারিত্ব আরও বিস্তৃত করার আলোচনা চলছে।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au