খেলা

সেঞ্চুরিতে হামজার বিশ্বরেকর্ড

  • 3:10 am - May 26, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রুয়ান্ডার ব্যাটসম্যান হামজা খান।

মেলবোর্ন, ২৬ মে- টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রেকর্ড গড়ে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন রুয়ান্ডার ওপেনার হামজা খান। টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বে আইভোরি কোস্টের বিপক্ষে মাত্র ৬৫ বলে ১৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি।

রোববার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেন হামজা। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১৫টি বিশাল ছক্কা। পুরো মাঠে আধিপত্য বিস্তার করে তিনি আইভোরি কোস্টের বোলারদের অসহায় করে তোলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখনও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের দখলে। তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেছিলেন। সেই রেকর্ডের পরই এখন জায়গা করে নিয়েছেন হামজা খান।

তার এই ইনিংসে পেছনে পড়ে গেছেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে জাজাইয়ের করা ১৬২ রানের ইনিংস এখন নেমে গেছে তৃতীয় স্থানে। এছাড়া ২০২৫ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের মোহাম্মদ ইহসানের ১৬০ রানও পিছিয়ে গেছে হামজার ঝড়ো ইনিংসের কাছে।

শুধু রান নয়, এক ইনিংসে ১৫টি ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ছক্কার তালিকাতেও নিজের নাম তুলেছেন হামজা। এই তালিকায় তিনি এখন যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে হামজার দুর্দান্ত ইনিংসে ভর করে ২ উইকেটে ২৮৮ রানের বিশাল সংগ্রহ গড়ে রুয়ান্ডা। দলের হয়ে দিদিয়ের এনডিকুবিমানা ৪৫ বলে ৬৯ রান করেন। এছাড়া ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে অপরাজিত ২৬ রান যোগ করেন।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সম্পূর্ণ ভেঙে পড়ে আইভোরি কোস্ট। মাত্র ১৫ দশমিক ২ ওভারে ১৭ রানে অলআউট হয়ে যায় দলটি। দলের সর্বোচ্চ রান আসে ১০ নম্বরে নামা ওয়াটারা উসিফের ব্যাট থেকে, তিনি করেন মাত্র ৫ রান। চার ব্যাটার শূন্য রানে এবং তিনজন মাত্র ১ রান করে আউট হন।

হামজা খানের এই ইনিংসকে ইতোমধ্যেই টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ব্যাটিং প্রদর্শনী হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

মেলবোর্ন, ২৭ মে- ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যা নিয়ে নতুন…

প্রেসিডেন্টের নির্দেশে ৮৭ দিন পর ইন্টারনেট পেল ইরান

মেলবোর্ন, ২৭ মে- প্রায় তিন মাসের কঠোর বিধিনিষেধের পর আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দীর্ঘ ৮৭ দিন বৈশ্বিক ইন্টারনেট…

সুদানের সীমান্ত শহরে ড্রোন হামলায় নিহত ১৪, অধিকাংশই নারী

মেলবোর্ন, ২৭ মে- সুদানের চাদ সীমান্তবর্তী আল-টিনা শহরে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। হামলার জন্য বিদ্রোহী…

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

মেলবোর্ন, ২৭ মে- অস্বাভাবিক তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ। ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যে গত কয়েক দিন ধরে তাপমাত্রা রেকর্ড মাত্রায় পৌঁছেছে। কোথাও কোথাও…

অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মেলবোর্ন, ২৬ মে-  যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।…

বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, বেশ কয়েকজন হতাহত

মেলবোর্ন, ২৬ মে-  বেলজিয়ামের ইস্ট ফ্ল্যান্ডার্স প্রদেশে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বুগেনহাউট শহরের একটি লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুরো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au