বিশ্ব

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

  • 3:15 am - May 26, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মে- মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় ভয়াবহ খনিধসের ঘটনায় অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১৩ জন সদস্য রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলের বেঙ্গো প্রদেশের একটি ঐতিহ্যবাহী সোনার খনিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত খনিটিতে শ্রমিকরা সোনা উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ খনির ভেতরের অংশ ধসে পড়ে বহু শ্রমিক চাপা পড়েন। পরে উদ্ধার অভিযান চালিয়ে ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে এক পুলিশ কর্মকর্তা জানান, শ্রমিকরা কৌশলগত খনিজ বিশেষ করে সোনা উত্তোলনের কাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ মাটি ধসে খনিটি সম্পূর্ণ ভেঙে পড়ে এবং শ্রমিকরা ভেতরে আটকা পড়েন।

উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও খনির ভেতরে আরও মরদেহ আটকে আছে কি না তা নিশ্চিত হতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বেঙ্গো প্রদেশে প্রায় ৭ হাজার অবৈধ খনিকর্মী বিভিন্ন ঝুঁকিপূর্ণ খনিতে সোনা উত্তোলনের সঙ্গে জড়িত। অধিকাংশ ক্ষেত্রেই এসব খনিতে নিরাপত্তাব্যবস্থা নেই বললেই চলে।

অ্যাঙ্গোলা হীরা, সোনা ও অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়ায় প্রতিবেশী দেশগুলো থেকে হাজার হাজার মানুষ জীবিকার সন্ধানে সেখানে যান। বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বহু নাগরিক অবৈধ ও অনিয়ন্ত্রিত খনিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

বিশ্লেষকদের মতে, অনিয়ন্ত্রিত খনিতে নিরাপত্তাহীন পরিবেশ ও ঝুঁকিপূর্ণ কাজের কারণেই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা বারবার ঘটছে।

সূত্র: এএফপি।

এই শাখার আরও খবর

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

মেলবোর্ন, ২৭ মে- ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যা নিয়ে নতুন…

প্রেসিডেন্টের নির্দেশে ৮৭ দিন পর ইন্টারনেট পেল ইরান

মেলবোর্ন, ২৭ মে- প্রায় তিন মাসের কঠোর বিধিনিষেধের পর আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দীর্ঘ ৮৭ দিন বৈশ্বিক ইন্টারনেট…

সুদানের সীমান্ত শহরে ড্রোন হামলায় নিহত ১৪, অধিকাংশই নারী

মেলবোর্ন, ২৭ মে- সুদানের চাদ সীমান্তবর্তী আল-টিনা শহরে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। হামলার জন্য বিদ্রোহী…

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

মেলবোর্ন, ২৭ মে- অস্বাভাবিক তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ। ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যে গত কয়েক দিন ধরে তাপমাত্রা রেকর্ড মাত্রায় পৌঁছেছে। কোথাও কোথাও…

অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মেলবোর্ন, ২৬ মে-  যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।…

বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, বেশ কয়েকজন হতাহত

মেলবোর্ন, ২৬ মে-  বেলজিয়ামের ইস্ট ফ্ল্যান্ডার্স প্রদেশে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বুগেনহাউট শহরের একটি লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুরো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au