বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মেলবোর্ন, ২৭ মে- ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যা নিয়ে নতুন…
মেলবোর্ন, ২৬ মে- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মীদের বেসিক দ্বিগুণ করার বিষয়ও আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পে-স্কেলের সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও কার্যকর হতে পারে। ফলে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের অভিযোগ তোলা শিক্ষক সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানে চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে ৭৫ হাজার টাকায় উন্নীত হতে পারে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বর্তমান ৩৫ হাজার ৫০০ টাকার বেসিক বেড়ে দাঁড়াতে পারে ৫৩ হাজার ২৫০ টাকায়।
এ ছাড়া সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের ২৯ হাজার টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে ৪৩ হাজার ৫০০ টাকায় পৌঁছাতে পারে। নবম গ্রেডের কলেজ প্রভাষকদের ২২ হাজার টাকার বেসিক বেড়ে হতে পারে ৩৩ হাজার টাকা।
দশম গ্রেডের বিএড ডিগ্রিধারী সহকারী শিক্ষকদের বর্তমান ১৬ হাজার টাকার মূল বেতন বাড়িয়ে ২৪ হাজার টাকা করার প্রস্তাবও আলোচনায় রয়েছে।
অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য দুটি সম্ভাব্য হিসাব বিবেচনা করা হচ্ছে। একটি হলো ৫০ শতাংশ বৃদ্ধি এবং অন্যটি শতভাগ বা দ্বিগুণ বৃদ্ধি।
১১তম গ্রেডের বিএডবিহীন সহকারী শিক্ষকদের বর্তমান ১২ হাজার ৫০০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে হবে ১৮ হাজার ৭৫০ টাকা। আর দ্বিগুণ করা হলে তা দাঁড়াবে ২৫ হাজার টাকায়।
১৬তম গ্রেডের অফিস সহকারী কাম হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বর্তমান ৯ হাজার ৩০০ টাকার বেসিক ৫০ শতাংশ বৃদ্ধি পেলে হবে ১৩ হাজার ৯৫০ টাকা। আর দ্বিগুণ বৃদ্ধি হলে তা দাঁড়াবে ১৮ হাজার ৬০০ টাকায়।
১৮তম গ্রেডের ল্যাব সহকারীদের বর্তমান ৮ হাজার ৮০০ টাকার মূল বেতন ৫০ শতাংশ বাড়লে হবে ১৩ হাজার ২০০ টাকা। আর শতভাগ বৃদ্ধি হলে তা দাঁড়াতে পারে ১৭ হাজার ৬০০ টাকায়।
এ ছাড়া ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের বর্তমান ৮ হাজার ২৫০ টাকার বেসিক ৫০ শতাংশ বাড়লে হবে ১২ হাজার ৩৭৫ টাকা। আর দ্বিগুণ বৃদ্ধি কার্যকর হলে তাদের বেতন হবে ১৬ হাজার ৫০০ টাকা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই আসন্ন বাজেটে সরকার বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করছেন।
তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও যেন নবম পে-স্কেলের সুবিধার আওতায় আসেন, সেটিই এখন তাদের প্রধান প্রত্যাশা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au