সর্বশেষ

চার্জে চলবে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’

  • 9:12 pm - May 26, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার

মেলবোর্ন, ২৬ মে- আসন্ন ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারেও দেখা যাবে বড় পরিবর্তন। ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ হবে সম্পূর্ণ স্মার্ট প্রযুক্তিনির্ভর, যা ব্যবহার করতে হলে ম্যাচের আগে চার্জ দিতে হবে। উন্নত সেন্সর ও রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণ সুবিধাসম্পন্ন এই বলকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছে এই বিশেষ বল। ‘ট্রিওন্ডা’ নামটি এসেছে তিনটি আয়োজক দেশের ধারণা থেকে। বলটির নকশা ও রঙেও রাখা হয়েছে তিন দেশের সাংস্কৃতিক ও ভৌগোলিক পরিচয়ের ছাপ।

বিশ্বকাপের এই নতুন বলে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ‘কানেক্টেড বল টেকনোলজি’। এতে থাকা ৫০০ হার্টজ গতির মোশন সেন্সর প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য সংগ্রহ করতে পারবে। ফলে বলের গতি, স্পর্শ, ঘূর্ণন, দিক পরিবর্তন এবং অবস্থান রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ম্যাচ পরিচালনায় রেফারিদের আরও দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বল থেকে সংগৃহীত তথ্য সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর সিস্টেমে পাঠানো হবে। একই সঙ্গে স্টেডিয়ামে থাকা ট্র্যাকিং ক্যামেরার তথ্যের সঙ্গে সমন্বয় করে ম্যাচের ত্রিমাত্রিক বিশ্লেষণও করা হবে।

এর মাধ্যমে অফসাইড, হ্যান্ডবল, ফাউল কিংবা বল মাঠের বাইরে গেছে কি না, সে ধরনের সূক্ষ্ম সিদ্ধান্ত আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। বিশেষ করে অফসাইডের ক্ষেত্রে খেলোয়াড় বল স্পর্শ করার সঠিক মুহূর্ত শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেন্সর প্রযুক্তি।

বলটির ভেতরে ব্যবহৃত চিপের ওজন প্রায় ১৪ গ্রাম। এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে বলের ভারসাম্য বা খেলায় কোনো প্রভাব না পড়ে। এমনকি খেলোয়াড়রাও মাঠে এর উপস্থিতি টের পাবেন না বলে জানিয়েছেন নির্মাতারা।

স্মার্টফোন বা স্মার্টওয়াচের মতোই ‘ট্রিওন্ডা’ বলটি চলবে রিচার্জেবল ব্যাটারিতে। একবার পূর্ণ চার্জ দিলে প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে, যা একটি পূর্ণ ম্যাচ পরিচালনার জন্য যথেষ্ট।

ফুটবলে এর আগেও কানেক্টেড বল প্রযুক্তি ব্যবহার হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপেও সীমিত আকারে এ প্রযুক্তি দেখা গিয়েছিল। তবে ২০২৬ বিশ্বকাপের ‘ট্রিওন্ডা’ আরও উন্নত, দ্রুত এবং ম্যাচ পরিচালনা ব্যবস্থার সঙ্গে গভীরভাবে সংযুক্ত প্রযুক্তি নিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা, প্রথমবার ঘোষণা ‘চরম তাপদাহ দিবস’

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au