নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…
মেলবোর্ন, ২৭ মে- ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি খাতে।
বার্তাসংস্থা প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আশায় আন্তর্জাতিক বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল। বিনিয়োগকারীরা ধারণা করছিলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে এলে তেলের সরবরাহ স্বাভাবিক হবে।
তবে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিলে সেই আশাবাদে ধাক্কা লাগে। এর পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি শুরু হয়।
সর্বশেষ তথ্যে দেখা গেছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। যদিও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম শুক্রবারের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪ ডলারে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এখনো তেলের বাজারকে প্রভাবিত করছে। বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ এই নৌপথ দিয়ে পরিবহন হওয়ায় যেকোনো সামরিক উত্তেজনা সরাসরি বৈশ্বিক বাজারে প্রভাব ফেলছে।
তবে বাজারে এখনো কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ, অনেক বিনিয়োগকারী মনে করছেন হরমুজ প্রণালি দ্রুত পুনরায় পুরোপুরি সচল হতে পারে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনাও এখনো শেষ হয়ে যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলের শেষ দিকে মধ্যপ্রাচ্য সংকটের কারণে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের ওপরে উঠে গিয়েছিল। যদিও পরে কিছুটা কমে এলেও নতুন হামলার ঘটনায় আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au